
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ হতে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতকোত্তর করেন তিনি।এছাড়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন।
রফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়ে প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ দায়িত্ব পালন করেন।
পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন।
No comments:
Post a Comment