
ফাইল ছবি
রফতানির
গতি কমে আসায় চলতি (২০১৯-২০) অর্থবছর শেষে নাগাদ মোট দেশজ উৎপাদনের
(জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্ভাবাস দিয়েছে
বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতির পূভাবাস প্রতিবেদন প্রকাশ করেছে
সংস্থাটি।
এতে
বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে, আগের ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৮ দশমিক ১
শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ অঞ্চলে ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি
প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। মূলত রফতানি আয় বৃদ্ধি পাওয়ায় প্রবৃদ্ধিও
অনেক বেশি হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরের শুরুতে রফতানি আগের চেয়ে কমেছে।
No comments:
Post a Comment