করোনাভাইরাসের
সংক্রমণরোধে তৃতীয় দফায় বর্ধিত সাধারণ ছুটির ১২ ও ১৩ এপ্রিলও সকাল ১০টা
থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে বিকাল
৩টা পর্যন্ত। তবে জরুরি বৈদেশিক লেনদেন করার সুবিধার্থে ব্যাংকের নির্দিষ্ট
অথরাইজড ডিলার (এডি) শাখার লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে কেন্দ্রীয়
ব্যাংক। বুধবার থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখায় লেনদেন। আজ
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ
সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার প্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী অনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রধান বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। আর ৮ এপ্রিল থেকে গুরুত্তপূর্ণ ও জরুরি বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংক তার স্বীয় বিবেচনায় নির্বাচিত এডি শাখার লেনদেনের সময় এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করতে পরবে। তবে সাধারণ ব্যাংকিং লেনদেন এ আওতার বাইরে থাকবে। কালের কন্ঠ

No comments:
Post a Comment