Wednesday, February 19, 2020

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ পুনর্বিবেচনা হবে: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল।
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি
ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সচিবালয়ে বুধবার অর্থনীতি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এ আশ্বাস দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘ডাকঘরের সুদহার কমানো হয়েছে, এটি আমি দেখব। সঞ্চয়পত্রে বলা ছিল সুদহার কমাতে হলে আমাদের কম সুদে ফান্ড দিতে হবে ব্যাংকগুলোর কাছে, না হলে ব্যাংকগুলো কিভাবে কাস্টমারকে ঋণ দেবে। সে কারণে এ কাজটি আমাদের করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি আবার রিভিজিট করব, এবার যদি না পারি পরবর্তী বাজেটে করব। দেশের গরিব মানুষ কষ্ট পাক তা চাই না।’
মন্ত্রী বলেন, এগুলো (সঞ্চয়পত্র) ফাইন্যান্সিয়াল টুল হিসেবে অর্থনীতিতে ভালো ফল দেয় না। তবে এখান থেকে সরকার ঋণ নিয়েছে। আমাদের এখন মূল কাজ হচ্ছে কোথাও ছাড় দিতে হবে কোথাও কিছু পেতে হলে।’
মুস্তফা কামাল বলেন, ‘সুদহার এক অংকে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য। এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাতে হাত দিতে হবে, সঞ্চয়পত্রেও হাত দিতে হবে। সঞ্চয়পত্র করা হয়েছিল পিছিয়ে পড়া মানুষের জন্য। প্রান্তিক জনগোষ্ঠীর টাকা এখানে আসুক আমরা চাই, এজন্য এগুলোকে একটি বিধিবিধানের মাধ্যমে নিয়ে এসেছি, প্রথমে ২৫ পরে ৫০ এবং পরে যৌথ ১ কোটি টাকা করলাম। তবে আজ যেটা করলাম কাল পরিবর্তন করতে হতে পারে, এটি বাস্তবায়ন হবে ১ এপ্রিল থেকে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘পোস্ট অফিসে আমরা হাত দেইনি। সবাই চলে গেছে, সেখানে বেশি সুদের আশায়। সবাই এখন একথা বলছে দেখি আমরা কিছু করতে পারি কিনা।’
ডাকঘরে গরিব ও প্রান্তিক মানুষ স্কিমগুলো নিয়ে থাকে তাদের জন্য কিছু করা হবে কিনা- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এদের জন্য কিছু করতে হলে করব, আমাদের জানতে হবে তারা কারা, তাদের আইডেন্টিফিকেশন নম্বর দেব, যাতে বেশি কিনতে না পারে সেটি আমরা দেখব। এসব মানুষের জন্য ট্যাক্স রেট রিকনসিডার করব।’
অর্থমন্ত্রী বলেন, মানুষ সুদ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করছে। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট দেয়া হয় না, উল্টো টাকা দিতে হয়। যে দেশে ব্যবসা আছে, সে দেশে ব্যাংকে টাকা রাখে না। আমাদের কাছে সবাই সমান, ব্যবসায়ীদের ইফেকটিভ রেটে টাকা দিতে হবে- এটি আমাদের কমিটমেন্ট। না হলে ব্যবসা প্রসার হবে না- ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে না।’
১৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক পরিপত্রে ডাকঘরে যে সঞ্চয় ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সুদহার সরকারি ব্যাংকের সুদহারের সমপর্যায়ে নিয়ে আসা হয়। সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদহার সাড়ে ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। অর্থ মন্ত্রণালয় বলেছে, ডাকঘরে চারভাবে টাকা রাখা যায়। ডাকঘর থেকে জাতীয় সঞ্চয় অধিদফতরে সঞ্চয়পত্র কেনা যায়, ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব ও সাধারণ হিসাব খোলা যায়। আবার ডাক জীবন বীমাও করা যায়।
যেুগান্তর

Tuesday, February 18, 2020

আবুল মাল আবদুল মুহিত আর্থিক খাত বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে

যুগান্তর


 সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত





দীর্ঘ সময় অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। এ সময়ের সাফল্য নিয়ে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনই ব্যর্থতা নিয়েও তার রয়েছে মর্মব্যথা। বিশেষ করে ব্যাংক ব্যবস্থায় লুটপাট আর অনিয়মে ব্যবস্থা নিতে না পারায় যথেষ্ট আক্ষেপ রয়েছে তার।
কেন পারেননি, দেশের বর্তমান আর্থিক খাত ও ব্যাংক ব্যবস্থা নিয়েই বা কী করণীয়- এসব নিয়েও তার কিছু পর্যবেক্ষণ রয়েছে। সিলেটে রোববার মুহিতের বাসায় তার সঙ্গে কথা বলেছেন যুগান্তরের সিলেট ব্যুরোর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন।
যুগান্তর : দেশের বর্তমান অর্থনীতি কীভাবে দেখছেন?
মুহিত : অর্থনীতি তো ভালো অবস্থায় আছে এখনও। অর্থনীতির উন্নয়ন অগ্রযাত্রা হয়তো আরও দুই বছর থাকবে। কিন্তু এরপর কী হবে, সেটা বলা মুশকিল। সেটা নির্ভর করবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় যাবে এবং বিশ্বের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কোথায় গিয়ে দাঁড়ায় তার ওপর। এখনও এসব পরীক্ষা আমাদের নতুন মন্ত্রিসভার সামনে আসেনি।
যুগান্তর : নতুন কোনো চ্যালেঞ্জ সামনে আসছে কি না?
মুহিত : অবশ্যই আছে। কেননা আন্তর্জাতিকভাবেই অবস্থান তেমন ভালো না। দেখবে, প্রজেকশন অব গ্রোথ প্রতিনিয়ত কমাচ্ছে আইএমএফ। সেগুলো চিন্তা করা প্রয়োজন। কেননা আমরা একটি উঠতি দেশ, এখানে একটু ভাটা পড়লেই বড় ধরনের ক্ষতি হতে পারে।
যুগান্তর : এখনই ব্যবস্থা নেয়া উচিত কি না?
মুহিত : অবশ্যই নেয়া উচিত। অর্থ মন্ত্রণালয় হয়তো বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে। কেননা বাংলাদেশ যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন। সুতরাং তাদের পক্ষে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়া কঠিন হবে না।
যুগান্তর : ব্যাংকিং সেক্টরে আজকের এমন দুরবস্থা কেন হল এবং কারা দায়ী বলে মনে করেন?
মুহিত : ব্যাংকগুলো ভালো অবস্থায় নেই, সেটা সত্য। খেলাপি ঋণই বড় সমস্যা তৈরি করেছে। সেখানে কোনো ব্যবস্থা হচ্ছে বলে মনে হয় না। এটা বছরের পর বছর চলছে। খেলাপি ঋণ কমাতে এখনই উল্লেখযোগ্য পরিকল্পনা নেয়া উচিত। এ অবস্থার জন্য দায়ী আসলে আমরা সবাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ব্যাংক প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা ছিল না। যারা সুবিধা নিয়েছে, তারা কখনোই উদ্যোক্তা ছিল না। তারা লুটপাট করতে এসেছিল। লুটপাট করে চলে গেছে।
আমাদের দুর্ভাগ্য- সেটা বুঝেও বারবার তাদের সুবিধা দিয়ে গেছি। এজন্য আমিও কিছুটা দায়ী। এসব ব্যাংক বন্ধ করে দেয়া উচিত ছিল আমার। আমি পারিনি। কারণ আমার ভয়ংকর রকমের ভয় ছিল। একটি ব্যাংক বন্ধ করে দিলে দেশের জন্য খুব ক্ষতিকর হতো বলে মনে হয়েছিল। নিজের একটা অভিজ্ঞতা ছিল।
১৯৪৮-৪৯ সালে কমরেড ব্যাংক দেউলিয়া হয়, ওই সময়ে আমি ছাত্র। বৃত্তির টাকা থেকে সাইকেল কেনার জন্য আমার জমানো ১৪০ টাকা আর ফেরত পাইনি। খুব কষ্ট হয়েছিল। সেই অনুভূতি থেকেই ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিতে চাইনি। সেটা আমার ভুল ছিল। যেমন- ফারমার্স ব্যাংক প্রতিষ্ঠাই হয়েছিল চোর ব্যাংক হিসেবে। যারা চোর ছিল, তারা প্রথমেই সব নিয়ে চলে গেছে। তারা কোনোভাবেই অভিযুক্ত হয়নি, খুব চালাকি করেছে। এই ব্যাংক বাঁচানোর চেষ্টা করেছিলাম।
এখন মনে হচ্ছে, সেটা ভুল হয়েছে। কারণ, দেশের ব্যাংকিং সেক্টর এখন এই পর্যায়ে নেই যে একটি ব্যাংক বন্ধ হয়ে গেলে অর্থনীতিতে ধস নামবে। এটা আসলে আমারই ভুল হয়েছে।
যুগান্তর : ব্যাংকের একশ্রেণির মালিক বা পরিচালকরাই বিপুল অঙ্কের বেনামি ঋণ তুলে নিয়ে বিদেশে পাচার করেছেন? এমন অভিযোগ এখন অনেকটা প্রতিষ্ঠিত। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই।
মুহিত : হ্যাঁ, সেটা হচ্ছেই। এটা বন্ধ করতে এখনই ব্যবস্থা নিতে হবে। খেলাপি ঋণের একটি শতাংশ যেটা হতে পারে- ৯ কিংবা ১০ শতাংশ নির্ধারণ করে দিতে হবে। এটার বেশি হলেই...। ব্যাংককে আর কোনো ব্যবসার সুযোগ দেয়া যাবে না। নিজের ব্যবসা ছাড়া অতিরিক্ত কিছু করতে দেয়া হবে না। বন্ধ হয়ে গেলেও কোনো সুবিধা নয়। এমন সিদ্ধান্ত নিলেই সব ঠিক হয়ে যাবে।
যুগান্তর : ব্যাংক মালিকরা নিজের ব্যাংকের ঋণ নেয়ার কোটা শেষ করে অন্যান্য ব্যাংক থেকে ভাগাভাগি করে ঋণ নিচ্ছেন? সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন ব্যাংক মালিকরা এভাবে পৌনে ২ লাখ কোটি টাকা ঋণ তুলে নিয়েছেন। প্রশ্ন হল- তাদেরকে ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছে কি এভাবে জনগণের আমানত ভাগাভাগি করে নিতে। আপনার মন্তব্য কী?
মুহিত : যারা এর জন্য দায়ী, তাদের চিহ্নিত করতে হবে। এসব দায়ী ব্যক্তিকে ব্যাংকের কোনো সহায়তা নয়। কালো তালিকাভুক্ত করতে হবে, যাতে কোনো ব্যাংক থেকেই তারা সুবিধা না পায়। সব পথ বন্ধ করে দিতে হবে।
যুগান্তর : প্রভাবশালী ব্যাংক মালিকদের অনেকেই মোটা অঙ্কের ঋণ দফায় দফায় পুনর্গঠন করে নিচ্ছেন। ফলে খেলাপি তালিকায় তাদের নাম আসছে না। বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
মুহিত : এটা যে কোনোভাবে এখনই বন্ধ করতে হবে। এটা চলতে দেয়া ভুল। এসব ব্যাংকে একইভাবে খেলাপি ঋণের ৯ অথবা ১০ শতাংশের সীমা দিতে হবে। সীমা অতিক্রম করলেই অন্য ব্যবসা বন্ধ করে শুধু নিজের ব্যাংকের ব্যবসাই চালাতে হবে।
যুগান্তর : এই সিদ্ধান্ত নিলে তো প্রায় সব ব্যাংকই বন্ধ হয়ে যাবে?
মুহিত : বন্ধ হয়ে যাক। দেশে অনেক ব্যাংক আছে। এর মধ্যে ১০, ২০ কিংবা ৩০টি ব্যাংক বন্ধ হয়ে গেলেও কিছু হবে না।
যুগান্তর : ব্যাংকে ঋণ অবলোপনের মতো একটি ভয়াবহ অপরাধ কীভাবে জায়গা করে নিল। এছাড়া অবলোপনের নামে এখন পর্যন্ত প্রায় ২ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ খাতা থেকে মুছে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, এই অবলোপনের মধ্যে ব্যাংক মালিকদের বেনামি ঋণের পরিমাণ অনেক বেশি। বিষয়টি নিয়ে হাই পাওয়ার কমিটি করে তদন্ত করা প্রয়োজন কি না?
মুহিত : ব্যাংকগুলো ঋণ অবলোপনের সুযোগ নিচ্ছে আবার বাড়তি সুবিধাও নিচ্ছে- এটা চলতে পারে না। সরকারের উচিত এখনই পরীক্ষা-নিরীক্ষা করে ঋণ অবলোপনের সুযোগ বন্ধ করা। এতদিন দেয়া হয়েছে, এখন আর নয়। অন্যদিকে তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত, তা না হলে এই সুবিধা চলতে থাকলে খেলাপি ঋণেই উৎসাহিত হবে।
যুগান্তর : বাংলাদেশ ব্যাংকের একাধিক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, অনেকে এলসি ওপেন করে কোনো পণ্যই আনেননি। পুরো অর্থই বিদেশে পাচার করেছেন। এসব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাংকগুলোর প্রভাবশালী পরিচালকরা জড়িত। অভিযোগ উঠেছে, বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সার্ভার নিয়ন্ত্রণকারী প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ থাকায় একশ্রেণির হাইপ্রোফাইল ব্যাংক মালিক এমন আত্মঘাতী কর্মকাণ্ড অনেকদিন থেকে নির্বিঘ্নে করে আসছেন। মূলত এভাবে দেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। এ থেকে পরিত্রাণের উপায় কী?
মুহিত : প্রথমেই যারা এলসির মাধ্যমে অর্থ পাচারে জড়িত, তাদের খুঁজে বের করে কালো তালিকাভুক্ত করা। তাদের নতুন করে এলসির সুবিধা বন্ধ করে দিয়ে ব্যবসা বন্ধ করে দেয়া। সর্বোপরি ভালো ব্যবস্থা হবে- সবার জন্যই এ সুবিধাই বন্ধ করে দেয়া। যদিও একটু কঠিন হবে তবুও তাদের বলে দেয়া। এত বছর ধরে এই সুবিধা দিচ্ছে সরকার। এখন আর নয়। এটাই হবে উত্তম পদ্ধতি।
যুগান্তর : বিদ্যমান আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। অথচ দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশে বাড়ি, অ্যাপার্টমেন্ট, এমনকি মার্কেট কেনা থেকে শুরু করে সেকেন্ড হোমসহ নানা খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। যাদের অনেকে ব্যাংকের মালিক, ব্যবসায়ী এবং সরকারের সাবেক ও বর্তমানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের এই টাকার উৎস্য কী এবং বিদেশে তারা কীভাবে এসব অর্থ নিয়ে গেলেন। এদের তদন্তের আওতায় এনে বিচার করার প্রয়োজন আছে কি না?
মুহিত : যারা বিদেশে বাড়ি, অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন- এটা সম্পূর্ণ চুরি করেই করছেন। এই টাকা যেভাবে যায় সেটা সম্পূর্ণ অবৈধ। এটা কালো টাকা। বহুবার কালো টাকা দেশে বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে, কিন্তু লাভ হয়নি। যারা নেয়ার তারা এখনও নিচ্ছে। তাদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সমস্যা হল- বিশ্বের অনেক দেশ এতে সহায়তা করবে না। তবুও একটি উদ্যোগ নেয়া উচিত, যতটুকু সহায়তা পাওয়া যায়। তাতেই অনেকে ধরা পড়বেন।
যুগান্তর : অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আপনার উল্লেখযোগ্য সফলতা কী? পাশাপাশি যদি কেউ আপনার সময়কালের বড় কোনো ব্যর্থতার কথা জানতে চায় তাহলে উত্তরটা কী হবে? বিশেষ করে আজকের ব্যাংকিং খাতে যে অরাজকতা বিরাজ করছে তার কোনো দায় কি আপনার আছে?
মুহিত : আমার উল্লেখযোগ্য সফলতা হল- এখন আর বাংলাদেশে কেউ না খেয়ে মরে না। দারিদ্র্য বিমোচন লক্ষ্য ছিল, তা একটি পর্যায়ে চলে এসেছে- এটাই বড় সফলতা। অনেক সফলতা আছে বলেই ব্যর্থতা কিছুটা কম। তবে ব্যাংকিং ব্যবস্থায় অরাজকতায় ব্যবস্থা না-নেয়াটা ভুল ছিল, ব্যর্থতা নয়।
প্রশ্ন : ব্যাংকিং খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দমনে কোনো আক্ষেপ কি আছে, যে আপনি বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত কিছু করতে পারেননি?
মুহিত : আক্ষেপ তো থাকবেই। তবে দেশের সামগ্রিক উন্নয়নে সেই আক্ষেপ কিছুটা প্রশমিত হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দমনে আমি কিছুই করতে পারিনি। ভেবেছিলাম, অবসরে যাওয়ার আগে একটি পরিকল্পনা দিয়ে যাব; কিন্তু সেটাও পারিনি। অর্থমন্ত্রী থাকাকালীন ১০ বছরে দেশকে অর্থনৈতিকভাবে এমন একটি স্থানে নিয়ে গিয়েছিলাম- এসব লুটপাট, দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ, যে জেনারেশন ঘুষে অভ্যস্ত হয়ে পড়েছে, সেই জেনারেশন কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। আমার পরবর্তী সময়ে যারা অর্থ মন্ত্রণালয় চালাচ্ছেন তাদের ওপর ছেড়ে দিয়েই অবসর নিয়েছিলাম।
যুগান্তর : রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করা হল না? আপনিও চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি কেন?
মুহিত : রিজার্ভ চুরির সঙ্গে হাইলেভেলের একটি প্রতিষ্ঠান জড়িত। যেমন: বড় অভিযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। যাদের কাছে সব দেশ টাকা রাখে। সুতরাং এই স্থানে এত বড় একটি চুরি হয়েছে এটা নিয়ে সবাই চিন্তিত ও লজ্জিত। কিন্তু বাংলাদেশের অসুবিধা হচ্ছে অনেক অর্থ হারিয়ে গেল। আমার মনে হয়, এখনও বাংলাদেশের কিছু পদক্ষেপ নেয়ার সুযোগ আছে। যেমন: রিজাল ব্যাংকের মতো একটি ডাকাত ব্যাংক আর থাকা উচিত নয়। সারা বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয় বিশ্বাসের ওপর। সেই বিশ্বাস তো রিজাল ব্যাংক রাখতে পারেনি। সুতরাং এই ব্যাংকটি আর বিশ্বের কোথাও থাকতে পারে না। সেই ব্যবস্থা এখনও বাংলাদেশ করতে পারে। শুধু এটা প্রমাণ করে যে, রিজাল ব্যাংক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তাই এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। কিন্তু বাংলাদেশ তা করছে না। রিজাল ব্যাংক চালাকি করে সব দায় একটি মেয়ের ওপর দিয়েছে। মূলত পুরো ব্যাংকই এ চুরির জন্য দায়ী।
যুগান্তর : রাজনৈতিক বিবেচনায় ব্যাংক প্রতিষ্ঠাই কি ব্যাংক ব্যবস্থার দুরবস্থার কারণ?
মুহিত : বিশ্বের বিভিন্ন দেশে অন্যান্য বিষয়ের পাশাপাশি রাজনৈতিক বিবেচনায়ও ব্যাংক প্রতিষ্ঠা হয়; কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ব্যাংক প্রতিষ্ঠা হয়। বেশিরভাগ মালিকই ব্যাংকার নন, কোনো অভিজ্ঞতাও নেই; কিন্তু দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তারা পেয়েছেন। আমাদের দেশে ব্যাংক পেয়েই তারা প্রভাবশালী হয়ে যান। তাদের আর নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণের পরিবর্তে উল্টো আরও শিথিল করা হয়। সেই কারণেই এ অবস্থা হয়েছে। সেটা ঠিক হয়নি।
যুগান্তর : এখনও নিয়ন্ত্রণের সুযোগ আছে কি না?
মুহিত : অবশ্যই আছে। দেশের এখন যে অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোনো সমস্যাই হবে না।
যুগান্তর : চলতি অর্থবছরের প্রথমার্ধেই (জুলাই-ডিসেম্বর) ব্যাংক ব্যবস্থা থেকে ৪৮ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনও এত ঋণ সরকারকে নিতে হয়নি। এতে দেশের অর্থনীতিতে কোনো অশনিসংকেত দেখছেন কি না?
মুহিত : এটা ভালো লক্ষণ নয়। এভাবে ঋণ নিলে ব্যাংকিং ব্যবস্থায় আরও প্রভাব পড়বে। অন্যদিকে এক্সচেঞ্জ রেট নিয়ন্ত্রণ করতে পারবে না। টাকার অবমূল্যায়ন হবে। জনকল্যাণের জন্য খুব খারাপ দিক হবে।
যুগান্তর : এভাবে ঋণ নেয়ার পেছনের কারণ কী থাকতে পারে?
মুহিত : সরকারকে নিজেদের ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। কারণ, গত তিন বছর রাজস্ব আদায়ে ফলস স্টেটমেন্ট দেয়া হয়েছে। তাই সরকার বাধ্য হয়েছে হয়তো। রাজস্ব আদায়ের বিষয়টি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। আদায় বাড়াতে যা করা প্রয়োজন তাই করতে হবে। ব্যাংক ব্যালেন্স দ্রুত কমাতে হবে।
যুগান্তর : ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে বাস্তবায়ন করতে খোদ প্রধানমন্ত্রী কয়েক দফা নির্দেশনা দেয়ার পরও বাস্তবায়ন না হওয়ার পেছনে কারা দায়ী বলে আপনি মনে করেন?
মুহিত : ঋণের সুদের হার সরকার চাপিয়ে দিলে যেমন ঠিক থাকবে না, তেমনি বিনিয়োগকারীরা ১২ শতাংশ ঋণ নিয়ে ২০ শতাংশ মুনাফা করার পরিবেশও বাংলাদেশে নেই। নিয়মতান্ত্রিকভাবে নেমে এলে এটার সুফল পাওয়া যাবে। নিয়মতান্ত্রিকভাবে নেমে আসার পরিবেশ তৈরি করতে হবে। সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হলে আমানতের সুদের হার যেটা হবে সেটাই যে সর্বোৎকৃষ্ট, তা উপলব্ধি করার পরিবেশ তৈরি করতে হবে। সারা বিশ্বেই মার্কেট পলিসি কঠিন। সিঙ্গেল ডিজিটে এলেই যে তা সঠিক হবে, তা এখনই কেউ বলতে পারবে না। তবে এটা নামানো প্রয়োজন।
যুগান্তর : রাষ্ট্রের স্বশাসিত সংস্থাগুলোর স্থিতিতে থাকা ২ লাখ ১২ হাজার ১০০ কোটি টাকা উন্নয়নের কাজে লাগানোর পরিকল্পনায় আইন করা হয়েছে, এটা কীভাবে দেখছেন?
মুহিত : এই কাজটি ভালো করেছে। কারণ, সরকারের প্রতিষ্ঠানগুলো লাভবান হবে অন্যদিকে সরকারের ক্ষতি হবে, সেটা তো হয় না।
যুগান্তর : কখনও ক্ষুব্ধ হলে নেতিবাচক অর্থে আপনি প্রায়ই ‘রাবিশ’ শব্দটি ব্যবহার করতেন। রাবিশ যদি কোনো ব্যক্তি হয়, তাহলে ব্যাংকিংসহ পুরো অর্থনীতি সেক্টরে এই ‘রাবিশ’দের সংখ্যা কত শতাংশ?
মুহিত : না, এখানে এই শব্দটি ব্যবহার করা যাবে না। কারণ এর জন্য আমরাও (সরকার) দায়ী। আমরা তো শুধু ব্যাংক প্রতিষ্ঠার জন্য উৎসাহ দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। নয় বছর পর্যন্ত পরিচালক থাকতে পারবেন ইত্যাদি। লালনপালন অনেক করেছি। কিন্তু যাকে লালনপালন করা হয়, অন্যায় করলে তাকে শাস্তিও দিতে হয়। সেই কাজটি করতে পারিনি। এটাই আমাদের দুর্ভাগ্য। শাস্তি দেয়ার বিষয়টি আদৌ ঘটবে কি না, তা আমি জানি না। এটা আমাদের সিস্টেমের ভুল।

Sunday, February 16, 2020

Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications


ফরেন ট্রেড এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণদের নিয়ে একটি গুরুত্বপূর্ন Workshop হয়ে গেলো গত ১৪ ও ১৫ই ফেব্রয়ারী, ২০২০ সালে স্থানীয় একটি হোটেলে। দুদিনের এই কর্মশালায় বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের প্রায় ২০০ জন নির্বাহী/কর্মকর্তাগণ অংশগ্রহন করেন । International Chamber of Commerce (ICC) কর্তৃক INCOTERMs 2020 বিভিন্ন Rules নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়। মালয়েশিয়ার TRADE QUEST MANAGEMENT SDN BHD ও BLACKSTONE INSTITUTE বাংলাদেশ যৌথভাবে এই workshop আয়োজন করেন।

দুদিনের এই কর্মশালায় স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রশিক্ষক মোহাম্মদ ইমরান। DOMESTIC এবং INTERNATIONAL TRADE TERMS বিষয়ে খুব সহজ সরলভাব উপস্থাপন করা হয়। Trade based money laundering & Financing of Terrorism এর মাধ্যমে ফরেন ট্রেড এর ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকির বিষয়ে বিশদ চিত্র তুলে ধরা হয়। Case to Case এর মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গুরুত্বপূর্ন দুটি বিষয়ের উপর এই কর্মশালা এর সাথে সংশ্লিষ্ট নির্বাহী/কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জনের সহায়ক হিসাবে কাজ করবে- এটি নিঃসন্দেহে বলা যেতে পারে।
বিভিন্ন ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাদের একই প্লাটফরমে উপস্থিত হয়ে পরস্পরের মাঝে পেশাগত বিষয়গুলো আদান প্রদানের একটি সুযোগ তৈরি হলো। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কর্মশালা বেশী বেশী হওয়া প্রয়োজন বলে অংশগ্রহনকারীর অনেকেরই অভিমত।
যদিও প্রতিটি ব্যাংকের নিজস্ব Training Institute বিষয়ের উপর ট্রেনিং এর ব্যবস্থা করা হয় । বিভিন্ন ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণদের সাথে সখ্যতা গড়ে উঠার সুযোগ থাকে না। পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে ফরেন ট্রেড এর বিষয়গুলো শেয়ার করার সুযোগ কম হয়ে থাকে।
এই কর্মশালার মাধ্যমে নিজেদের মধ্যে একটি প্লাটফরম তৈরি হয়েছে।
এই কর্মশালায় INCOTERMs 2010 সংশোধন করে INCOTERMs 2020 এর মাধ্যমে রপ্তানীকারক এবং আমদানিকারকদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীদের বোঝার সুবিধার্থে রঙিন টেকিনিক এবং ডায়াগ্রাম ব্যবহার করা হয়।
Seller এবং Buyer এর obligation সমূহ তুলে ধরা হয়।
কীভাবে INCOTERMs 2020 বীমা কভারেজের সাথে সম্পর্কিত?
INCOTERMs 2০০০(১৩টি), INCOTERMs 2010(১১টি) এবং
INCOTERMs 2020( ১১টি) তুলনা করা হয়।
The impact of INCOTERMs 2020 to the banker when issue a Letter of Credit. এবং
Mod of Transportation INCOTERMs 2020 সহ
আমাদনীকারক ও রপ্তানীকারক এর Risk কভারেজ, দায়িত্ব ও Freight Charges বিষয়ে সহজভাবে উপস্থাপন করা হয়।

Trade based money laundering & Financing of Terrorism কি এবং International dimension কিভাবে সংঘটিত হয় এবং এটি কমিয়ে নিয়ে আসার চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়।
Case Study মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়। How trade Products can be used for Money Laundering ?
Laws against Money Laundering বিষয়ে বিশদ তুলে ধরা হয় যা অংশগ্রহকারীগণ অর্জিত শিক্ষা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন সহজেই। কর্মশালার শেষে অংশগ্রহনকারী নির্বাহী/কর্মকর্তাগণের মধ্যে The London Institute of Banking & Finance কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয় । এটিও ক্যারিয়ারের সুফল বয়ে নিয়ে আসার সুযোগ।
উল্লেখ্য ইতিপূর্বে এই দুটি প্রতিষ্ঠান যৌথভাবে আরো কর্মশালার আয়োজন করেছিলো। ফরেন ট্রেড এ কর্মরত বানিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাদের এই কর্মশালা আরো আয়োজনের মাধ্যমে ব্যানিজ্যিক ব্যাংকের ঝুঁকি কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।

মোঃ মোবারক হোসেন
সিনিয়র প্রিন্সিপাল অফিসার
জনতা ব্যাংক, লোকাল অফিস, ঢাকা।


Saturday, February 15, 2020

বানিজিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণের ফরেন ট্রেড বিষয়ে Workshop on INCOTERMs 2020: অনুষ্ঠিত হলো স্থানীয় একটি হোটেলে ।


Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications Trade Based Money  Laundering and Financing of Terrorism
..................................................
দুদিন ব্যাপী TRADE QUEST MANAGEMENT SDN BHD ও BLACKSTONE INSTITUTE যৌথভাবে workshop আয়োজন করেন।
Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications
এবং
Trade Based Money Laundering and Financing of Terrorism Workshop এ প্রশিক্ষক হিসাবে উপস্থিত  ছিলেন মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রশিক্ষক মোহাম্মদ ইমরান। দেশের অর্ধশতাধিক বানিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণ উপস্থিত থেকে দুদিন ব্যাপী ঐ workshop এ অংশ গ্রহন করে আন্তর্জাতিক পরিমন্ডলে TRADE FINANCE বিস্তৃত অভিজ্ঞতার সাথে প্রশিক্ষণ ও শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছেন।


শুক্রবার INCOTERMs 2020 উপর এবাং শনিবার Trade Based Money Laundering and Financing of Terrorism উপর প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহনকারী বানিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণ এই ধরনের workshop আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান- পাশাপাশি এই ধরনের আরো workshop আয়োজনের ব্যবস্থা করার জন্য আহ্ববান জানান।

দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী নির্বাহী/কর্মকর্তাগণের মধ্যে The London Institute of Banking & Finance কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয় ।

উল্লেখ্য Blackstone Institute, Dhaka, Bangladesh বেশ কয়েক বছর যাবৎ ব্যাংকিং সেক্টরের নতুন নতুন বিষয়ের উপর workshop এর আয়োজন করে আসছে । গত ২০১৯ সালে ৬টি workshop আয়োজন করা হয়েছিলো। এবছরও আরো বেশী workshop আয়োজন করবে বলে Blackstone Institute সূত্রে জানা গিয়েছে।
আন্তর্জাতিক পরিমন্ডলে TRADE FINANCE বিস্তৃত এ ধরনের workshop এর মাধ্যমে বিশেষ দক্ষতা সকলের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রযুক্তিগত নিয়মগুলি সকল ব্যবহারকারীর পক্ষে যথাসম্ভব সহজতরভাবে উপস্থাপন করা আয়োজকদের মূল ফোকাস।
Blackstone Institute, Dhaka, Bangladesh গুরুত্বপূর্ন এই কাজটি করে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে।

Friday, February 14, 2020

বানিজিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণের ফরেন ট্রেড বিষয়ে Workshop on INCOTERMs 2020: অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় একটি হোটেল



 




Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications Trade Based Money এLaundering and Financing of Terrorism
..................................................
দুদিন ব্যাপী TRADE QUEST MANAGEMENT SDN BHD ও BLACKSTONE INSTITUTE যৌথভাবে workshop  শুরু হয়েছে স্থানীয় একটি হোটেলে।
Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications

এবং
Trade Based Money Laundering and Financing of Terrorism   Workshop  এ প্রশিক্ষক হিসাবেন উপস্থিত রয়েছেন   মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রশিক্ষক মোহাম্মদ ইমরান। দেশের অর্ধশতাধিক বানিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাগণ উপস্থিত থেকে দুদিন ব্যাপী ঐ workshop এ অংশ গ্রহন করে আন্তর্জাতিক পরিমন্ডলে TRADE FINANCE বিস্তৃত অভিজ্ঞতার সাথে প্রশিক্ষণ ও শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছেন।



TRADE QUEST MANAGEMENT SDN BHD মালয়েশিয়ার ও BLACKSTONE INSTITUTE বাংলাদেশ  যৌথভাবে এই workshop এর আয়োজন করেন। উল্লেখ্য গত ২০১৯ সালেও  ফরেন ট্রেড এর উপর বেশ কয়েকটি workshop এর আয়োজন করেছিলেন।
গতকাল শুক্রবার  INCOTERMs 2020 উপর আলোচনা করা হয়। আজ ১৫ই ফেব্রয়ারী শনিবার Trade Based Money Laundering and Financing of Terrorism উপরে  প্রশিক্ষণ শুরু হচ্ছে সকাল ১০.০০ টায়।
দিনব্যাপী এই প্রশিক্ষণের পর অংশগ্রহনকারী নির্বাহী/কর্মকর্তাগণের মধ্যে    The London Institute of Banking & Finance  কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।

 http://blackstonebd.com/



Thursday, February 13, 2020

ভালো নেই মধ্যবিত্ত নিম্নবিত্তরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মাসিক আয়ের প্রায় তিন ভাগের দুই ভাগই ব্যয় হয় বাড়ি ভাড়ায়

ভালো নেই মধ্যবিত্ত নিম্নবিত্তরা
গড় হিসাবে দেশে মানুষের আয় বাড়ছে। বাড়ছে ক্রয় ক্ষমতাও। একই সঙ্গে সমানতালে বাড়ছে আয়-ব্যয় বৈষম্য। কিন্তু জীবন যাত্রার ব্যয় যে হারে বাড়ছে সে হারে আয় বাড়ছে না নিম্ন ও মধ্যবিত্তের। অর্থাৎ যাদের সম্পদ রয়েছে বেশি তাদের সম্পদ বাড়ছে দ্রুত গতিতে। আর যাদের সম্পদ কম তাদের আয় বাড়ছে না প্রয়োজন অনুসারে। মাসিক আয়ের প্রায় তিন ভাগের দুই ভাগই ব্যয় হয় বাড়ি ভাড়ায়। সঙ্গে যোগ হয় পোষ্যদের স্কুল-কলেজের বেতন, যাতায়াত ভাড়া, চিকিৎসা ব্যয়। এ ছাড়া এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পিয়াজের খরচ। যেখানে ১৩০ টাকায় পাঁচ কেজি পিয়াজ কিনলে ছোট পরিবারগুলোর তিন মাস চলে যেত। সেখানে এখন এক কেজি পিয়াজ কিনতে ১৩০-১৫০ টাকা ব্যয় করতে হচ্ছে। এই পিয়াজের খরচ মধ্য ও নিম্নবিত্তের জীবনে নতুন করে সংকট তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা প্রবীণ অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সব সময়ই নিম্ন ও মধ্য শ্রেণির মানুষকে ভোগান্তিতে ফেলে। এবার সেটা একটু বেশিই হয়েছে। কেননা গত কয়েক মাস ধরে পিয়াজসহ অন্যান্য সবজির বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। পিয়াজের দাম তো ইতিহাসের রেকর্ড পরিমাণ বেড়েছে। তার মতে, আগে মানুষ সব ধরনের মসলার পেছনে যা ব্যয় হতো এখন তারও চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে শুধু পিয়াজের পেছনে। আর আয় বৈষম্য তো আমাদের অর্থনীতির একটি পুরনো ইস্যু। কেননা আমাদের সম্পদগুলো অল্প কিছু মানুষের কাছে কেন্দ্রীভূত। ফলে যাদের সম্পদ বেশি তারাই ধনী হচ্ছেন। আর যাদের সম্পদ কম বা সম্পদ নেই তারা আরও গরিব হচ্ছেন।
কেস স্টাডি-১ : খায়রুল হোসেন। বেসরকারি ব্যাংকের পদস্থ কর্মকর্তা। পরিবারের চাপে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন। এখন যা বেতন পান তার একটা বড় অংশ দিয়ে ব্যাংক ঋণের কিস্তি শোধ করেন। বাকি অংশ দিয়ে বাড়ি ভাড়া দেন। এরপর যা থাকে তা দিয়ে কোনো রকমে সন্তানের স্কুলের বেতন আর মাসিক হিসাবের চাল কেনেন। মাস শেষ হওয়ার আগেই হাত খালি হয়ে যায়। ফলে ধার-কর্য করে চলতে হয় মাসের শেষ সপ্তাহ। এটা এখন প্রায় তিন বছর ধরেই হয়ে আসছে। এরপর হঠাৎ কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে ঋণ করা ছাড়া কোনো পথও খোলা থাকে না। কেস স্টাডি-২ : রমজান মিয়া রং মিস্ত্রির কাজ করেন। সারা মাসে আয় করেন ১২ থেকে ১৫ হাজার টাকা। থাকেন খিলগাঁও বউবাজার এলাকায়। দুই রুমের আধা পাকা বাড়ির ভাড়া ৮ হাজার টাকা। সঙ্গে যোগ হয় বিদ্যুৎ ও গ্যাস বিলের জন্য আরও ২ হাজার টাকা। এক মেয়ে স্কুলে যায়। তৃতীয় শ্রেণিতে পড়ে। সরকারি প্রাইমারি স্কুলে। বই কাগজ কলম টিফিন সবই সরকারিভাবে দেওয়া হয়। ফলে মেয়ের স্কুলের পেছনে খরচ নেই বললেই চলে। কিন্তু একজন হাউস টিউটর রেখেছেন। সেখানে প্রতি মাসে গুনতে হয় ১ হাজার ৫০০ টাকা। পক্ষঘাতগ্রস্ত মায়ের জন্য ওষুধ কিনতে হয় প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা। মাসে খুব বেশি হলে ৪ থেকে ৫ দিন মাছ কিংবা মাংস কিনতে পারেন পরিবারের সদস্যদের জন্য। তাও তেলাপিয়া কিংবা নলা মাছ আর বয়লার মুরগি। কথা প্রসঙ্গে রমজান জানালেন, কোরবানি ছাড়া গরুর মাংস প্লেটে জোটে না।
সরকারি ট্রেডিং প্রতিষ্ঠান টিসিবি এর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-এর তথ্যমতে, গত এক বছরে মানুষের দৈনন্দিন ব্যয় প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বিপরীতে আয় বেড়েছে মাত্র ৪ থেকে ৬ শতাংশ। ফলে তাদের আয় ও ব্যয়ের মধ্যকার ব্যবধান বেড়েছে গড়ে ১০-১১ শতাংশ। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস, নিত্যপণ্য, বাড়ি ভাড়া, যাতায়াত ব্যয় বেশি মাত্রায় বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সন্তানের লেখাপড়ার খরচ এবং পরিবারের সদস্যদের চিকিৎসার বাড়তি ব্যয়। এসব ব্যয় মেটাতে কমে যাচ্ছে সঞ্চয়। নিম্ন আয়ের মানুষ বড় কোনো অসুখ না হলে চিকিৎসা নিচ্ছে না। এমন কি বেশিরভাগ নিম্ন-মধ্য আয়ের মানুষ সাধারণ কোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের কাছে যান না। বরং তারা ফার্মেসিতে গিয়ে সমস্যার কথা বলে বিভিন্ন ধরনের ওষুধ নিচ্ছেন। এতে তৈরি হচ্ছে অন্য জটিলতা। অপেক্ষাকৃত কমদামি, মানহীন কিংবা ভেজাল ওষুধের শিকার হচ্ছেন এই শ্রেণির মানুষ। যা মানুষের শরীরে বড় ধরনের সংক্রমণ সৃষ্টি করছে।
ক্যাবের সাম্প্রতিক এক জরিপের তথ্য, ঢাকা ও চট্টগ্রাম শহরের ১৫টি পাইকারি ও খুচরা বাজার থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবা মূল্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করেছে। জরিপের তথ্য অনুযায়ী, গেল ২০১৯ সালে পণ্য ও সেবা মূল্য বেড়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। বাড়ি ভাড়া বেড়েছে প্রায় ২২ শতাংশ। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এক বছরে আটা ময়দার দাম বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ, মাংসের দাম বেড়েছে ৩ শতাংশ, মুরগির দাম ৬ শতাংশ, মসলা জাতীয় পণ্যের দাম বেড়েছে ১০ দশমিক ২৩ শতাংশ। এককভাবে পিয়াজের দাম বেড়েছে ৭২ শতাংশ। এ ছাড়াও সবজির দাম বেড়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। এ বছর ভরা শীতকালেও ৫০ টাকার কমে কোনো সবজি পাওয়া যায়নি। এখনো সবচেয়ে কমদামি সবজির মুলার কেজি ২০ টাকা। কাঁচা মরিচের কেজি এখনো ৬০ থেকে ৮০ টাকা। আর পিয়াজের কেজি ১০০-১৫০ টাকা। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ এবং জানুয়ারিতে তা আরেক ধাপ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে। যা নভেম্বরে ছিল ৬ দশমিক ০৫ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের মূল্যস্ফীতির হিসাবে গরমিল রয়েছে। জানা গেছে, ঢাকায় বছরে দুই বার বাড়ি ভাড়া বাড়ান মালিকরা। এতে এক বছরে বাড়ি ভাড়া বেড়েছে ১২ শতাংশ। অন্যদিকে বারবার জ্বালানি ও গ্যাসের দাম বাড়ায় বেড়েছে বাস ভাড়া। ফলে বেড়েছে মানুষের যাতায়াত খরচ। অন্যদিকে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়ায় বেড়েছে পণ্যমূল্যও। যার নেতিবাচক প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। বছর শেষ হতে না হতেই বাড়ে সন্তানদের স্কুলের বেতন। এ ছাড়া রাজধানীর বেসরকারি স্কুলগুলো আছে পুনঃভর্তির খরচ। আর ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ তো হরগামেশাই বাড়ে। যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই। অর্থনীতিতে যে সূচক দিয়ে আয় ও সম্পদের বৈষম্য পরিমাপ করা হয় তাকে বলে গিনি কো-ইফিসিয়েন্ট। ওই সূচক অনুসারে ২০১০ সালে সবচেয়ে দরিদ্র ৫ শতাংশের আয় ছিল দেশের মোট আয়ের দশমিক ৭৮ শতাংশ। আর ২০১৬ সালে তা কমে মাত্র দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে ২০১০ সালে সবচেয়ে ধনী ৫ শতাংশের আয় ছিল মোট আয়ের ২৪ দশমিক ৬১ শতাংশ। কিন্তু ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৯ শতাংশে। এ ছাড়া শুধু আয় নয়, সম্পদে বৈষম্য আরও বেশি।

Workshop on INCOTERMs 2020; Clear Understanding and Applications Trade Based Money Laundering and Financing of Terrorism








             
দুদিন ব্যাপী  TRADE QUEST MANAGEMENT SDN BHD   BLACKSTONE INSTITUTE যৌথভাবে   এক  workshop  আয়োজন করেছেন।
Workshop on 
INCOTERMs 2020; Clear Understanding and Applications যেটি শুরু হতে যাচ্ছে আগামীকাল ১৪ই ফেব্রয়ারী. ২০২০ সকাল ৯.৩০।

এবং
Trade Based Money Laundering and Financing of Terrorism যেটি শুরু হবে পরদিন ১৫ই ফেব্রয়ারী, ২০২০ রোজ শনিবার সকাল ৯.৩০ ।
আয়োজক সূত্রে জানা যায় যে, workshop ভ্যানু হোটেল ৭১. কাইজুদ্দিন টাওয়ার, ১৭৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (পুরাতন ৪৭, বিজয়নগর), ঢাকা ১০০০। বাংলাদেশের সরকারী বেসরকারী  বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের প্রায় ১৫০ জন নির্বাহী/কর্মকর্তাগণ এই  Workshop অংশগ্রহন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য Blackstone Institute, Dhaka, Bangladesh  বেশ কয়েক বছর যাবৎ ব্যাংকিং সেক্টরের   নতুন নতুন বিষয়ের উপর workshop  এর আয়োজন করে আসছে গত ২০১৯ সালে ৬টি workshop আয়োজন করা হয়েছিলো। এবছরও আরো বেশী workshop আয়োজন করবে বলে Blackstone Institute সূত্রে জানা গিয়েছে।
আন্তর্জাতিক পরিমন্ডলে TRADE FINANCE বিস্তৃত অভিজ্ঞতার
সাথে প্রশিক্ষণ, শিক্ষা এবং বিকাশের ক্ষেত্রে   এই ধরনের  workshop  এর মাধ্যমে বিশেষ দক্ষতা  সকলের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রযুক্তিগত আন্তর্জাতিক নিয়মগুলি সকল ব্যবহারকারীর পক্ষে যথাসম্ভব সহজ করার জন্য আয়োজকদের মূল ফোকাস।
Blackstone Institute, Dhaka, Bangladesh গুরুত্বপূর্ন এই কাজটি করে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে।